সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ৯ নং হেলাতলা ইউনিয়নে, মানবিক আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) আস্থা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (মনির) এই ক্যাম্পের উদ্বোধন করেছেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন অন্তত ৩৫০ থেকে ৪০০ জন হতদরিদ্র অসুস্থ রোগী। তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা, টেস্ট করানো হয়। পাশপাশি ওষুধও দেওয়া হয়। বেশিরভাগ রোগী ছিলেন নিম্ন আয়ের মানুষ যাদের মধ্যে নারী-শিশুও ছিলেন। স্থানীয়রা মানবিক আস্থা ফাউন্ডেশনের এই সেবা পেয়ে অত্যাধিক খুশি হয়েছেন।
তারা বলছেন, শহরে তাদের চিকিৎসার সেবা ও টেস্টের জন্য অনেক টাকা খরচ হয়। তবে এই ক্যাম্পে তারা বিনামূল্যে চিকিৎসা, টেস্ট এবং ঔষধ পেয়েছেন। চারজন এমবিবিএস ডাক্তার এই সেবা প্রদান করেন।
এসময় মানবিক আস্থা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মেহেদী হাসান জুয়েল সহ কালাম, জুয়েল, জনি, গালিব, আরাফাত, রফিক, শাহিন, আসাদ বেলাল, রাজু, তারেক, লিটন প্রমুখ।
মনিরুল ইসলাম (মনির) বলেন, মানবিক আস্থা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক মানবিক জনসেবামূলক সংগঠন। সংগঠনটি ৯নং হেলাতলা ইউনিয়নের তরুণদের উদ্যোগে গড়ে উঠেছে। এছাড়াও এলাকার চাকরিজীবী, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা এই সংগঠনের আর্থিক সহায়তা প্রদান করে থাকেন। বিশেষভাবে সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন এবং সহ-সভাপতি আমেরিকান প্রবাসী মফিজুল ইসলাম মফিসহ আরও অনেকেই সহযোগিতা করেন।
মানবিক আস্থা ফাউন্ডেশনের দায়িত্বশীল সদস্যরা জানিয়েছেন, প্রতি মাসেই তারা এমন করেই একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করবেন।