কামারখন্দে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছেন। তার নাম রফিকুল ইসলাম (৪০)। তিনি উপজেলার রায়দৌলতপুর গ্রামের মৃত ঠান্ডু সেখের ছেলে। বুধবার দুপুরে কামারখন্দ উপজেলার সীমান্তবর্তী গ্রাম উল্লাপাড়া উপজেলার পাথারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে রফিকুলের গ্রামের পাশের গ্রামে চৌচালা ঘর তৈরি করতে যান রফিকুল। ঘর তৈরি করার এক পর্যায়ে তিনি বিদ্যুতের তার ধরে টান দেন। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে যান।

আরও পড়ুন: মোরেলগঞ্জে নতুন প্রজাতির পোকার আক্রমণে ৮ গ্রামের মানুষ আতঙ্কিত

দুর্ঘটনার পর তাকে আহত অবস্থায় উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু