গৌরীপুরে তড়িতায়িত হয়ে খামারির মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুতের ছেঁড়া তার জোড়া দিতে গিয়ে তড়িতায়িত হয়ে তপু দত্ত ভৌমিক (২২) নামে এক খামারির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার ডৌহখলা ইউনিয়নের সিংজানি গ্রামের দত্তপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তপু ওই গ্রামের তপন দত্ত ভৌমিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিংজানী গ্রামে বাড়ির পাশে তপু ভৌমিকের মুরগির খামার ছিলো। মঙ্গলবার ভোরে খামারে বিদ্যুতের ছেঁড়া তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তপুর মৃত্যু হয়। সকালে পরিবারের লোকজন খামারে গিয়ে দেখতে পায় বিদ্যুতের তাঁর জড়িয়ে পড়ে আছে তপুর নিথর দেহ।

আরও পড়ুন: শেরপুরে স্কুলছাত্রীকে জবাই করে হত্যার চেষ্টা, এক বখাটে আটক

খবর  পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/নূহু