বছরের প্রথম মাসেই দুর্ঘটনায় মারা গেছেন ৭৫৪ জন

জানুয়ারিতে ৬৫৯টি সড়ক দুর্ঘটনায় ৬৭৭ জন মারা গেছেন, ১২৭১ জন আহত হয়েছেন। এছাড়া রেলপথে ৫৭টি দুর্ঘটনায় ৫৯ জন মারা গেছেন, ২৩ জন আহত, নৌ-পথে ১৬টি দুর্ঘটনায় ১৮ জন মারা গেছেন, ৯ জন আহত এবং ৫ জন নিখোঁজ রয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রেস বার্তায় এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার। ছবি ইত্তেফাক

এই সময়ে ২৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩০১ জন মারা গেছেন ও ২৩৯ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৪৩.৮৫ শতাংশ, মারা যাওয়ার ৪৪.৪৬ শতাংশ ও আহতের ১৮.৮০ শতাংশ।

এছাড়া ১৫৬টি বাস দুর্ঘটনায় ১৫৯ মারা গেছেন ও আহত হয়েছেন ৪৫২ জন। যা মোট দুর্ঘটনার ২৩.৬৭ শতাংশ, মারা যাওয়ার ২৩.৪৯ শতাংশ ও আহতের ৩৫.৫৬ শতাংশ। ১৬৩টি ব্যাটারিচালিত-ইজিবাইক-নসিমন-অটোরিকশা-মাহিন্দ্রা দুর্ঘটনায় ১৩৯ জন মারা গেছেন ও ৩৩৬ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ২৪.৭৩ শতাংশ, মারা গেছেন ২০.৫৩ শতাংশ ও আহতের ২৬.৪৩ শতাংশ।

যাত্রী কল্যাণ সমিতি

চলতি মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে, সবচেয়ে কম দুর্ঘটনা সংগঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগে।

যাত্রী কল্যাণ সমিতি জানায়, দেশের বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য ৯৬টি জাতীয়, আঞ্চলিক, অনলাইন ও ইলেক্ট্রনিক সংবাদ প্রকাশিত সংবাদ মনিটরিং করে ধারাবাহিকভাবে এই প্রতিবেদন তৈরি করা হয়।