সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। সৌদি আরব সময় ভোর সাড়ে ৪ টার সময় বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন তার ছেলে সাইফুল ইসলাম।
নিহত নারী হজযাত্রী নাম কুলসুম বেগম (৫৫)। তিনি রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ কাচারী পাড়া গ্রামের মৃত এরফান আলী স্ত্রী।
আরও পড়ুন: রিফাত হত্যা মামলা: স্ত্রী মিন্নি ৫ দিনের রিমান্ডে
সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার বড় ছেলে সাদিকুল ইসলাম বলেন, বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টা ১০ মিনিটে পবিত্র মক্কা শরীফে ফজরের নামাজ পড়ার উদ্দেশে হেঁটে যাওয়ার সময় হৃদরোগে ও এ্যাজমায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/বিএএফ