দক্ষিণ কোরিয়ার বুসানে অগ্নিকাণ্ড, ৪ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানের এক হোটেলে অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছে।

ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার কিছু আগে ব্যানিয়ান ট্রি হোটেলের একটি নির্মাণস্থলে আগুনের সূত্রপাত হয়।

সেই সময় প্রায় ১০ জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন। ন্যাশনাল ফায়ার এজেন্সির একজন কর্মকর্তা জানান, তাদের মধ্যে ছয় জন অক্সিজেন-স্বল্পতা হৃদযন্ত্রে আক্রান্ত হয়। এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

অগ্নিনির্বাপক বিভাগ সাংবাদিকদের জানান, নির্মাণস্থলের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। শ্রমিকরা সেখানে নিরোধক উপকরণ মজুত রেখেছিল।

গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার বুসানের একটি বিমানে আগুন লাগার কয়েক সপ্তাহ পরে এই ঘটনা ঘটলো। ওই দুর্ঘটনার ১৭৬ জন সরিয়ে নেওয়া হয় এবং এতে সাতজন আহত হয়।