গণতান্ত্রিক মূল্যবোধ ধারণের আহ্বান ছাত্রদল সাধারণ সম্পাদকের

গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ ও পরমতসহিষ্ণুতা চর্চার অনুরোধ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ছাত্ররাজনীতি বন্ধ করতে চাওয়া ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং আন্তর্জাতিক আইন অনুসারে মৌলিক অধিকার পরিপন্থী।

ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ দিলে যে কোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব। কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে গোপন সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আড়ালে বি-রাজনীতিকরণের চেষ্টা করা হলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হবে এবং শুধু বাংলাদেশ-বিরোধী গোপন নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে। সবাইকে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ ও পরমতসহিষ্ণুতা চর্চার অনুরোধ করছি।