দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, কুয়াশা কেটে যাওয়ার পর ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

বর্তমানে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার করছে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।