কালিহাতীর ঝিনাই নদীতে ডুবে কেরামত আলী (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। কেরামত আলী উপজেলার হরিপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে নদীতে গোসল করতে গিয়ে নদী সাঁতরে পার হবার সময় মাঝ নদীতে ডুবে যান কেরামত আলী। পরে এলাকাবাসী দেখে কালিহাতী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা জামালপুর ফায়ার সার্ভিস থেকে ডুবুরিদল এনে দেড় ঘণ্টা তল্লাশির পর সন্ধ্যা ৭ টায় নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেন।
আরও পড়ুন: জিপিএ-৫ না পেয়ে বগুড়ায় কলেজছাত্রীর আত্মহত্যা
বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার সহকারি পরিদর্শক মো. আব্দুল ওয়াব জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম