বাকেরগঞ্জে অবৈধ ইট ভাটাকে দুই লাখ টাকা জরিমানা

বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে পরিচালনার দায়ে ২টি ইট ভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর এলাকায় এম আর ব্রিকস ও এ কে ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

অভিযানে লাইসেন্স না থাকা ও ইট ভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে ১ লাখ টাকা করে প্রতিষ্ঠান দুইটিকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।