নতুন ছাত্রসংগঠনকে সাধুবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘দলীয় রাজনীতির শিকার হয়ে বহু ছাত্র-ছাত্রীর প্রাণহানির ঘটনা দেশের জন্য একটি গভীর দুঃখজনক অধ্যায়, যা সংস্কারের প্রয়োজনীয়তা খুবই স্পষ্ট।’
বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
হান্নান মাসউদ তার পোস্টে বলেছেন, ‘আমরা ছাত্র কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ছাত্ররাজনীতি পুনর্নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানাই। যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশীজনের পক্ষ থেকে কিছু উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তবু আমরা আশা করি যে একটি পারস্পরিকভাবে লাভজনক সমাধান আসবে, যা বিপ্লবের পর দেশের জাতীয় রাজনৈতিক স্থিতি প্রতিষ্ঠিত করবে।’
তিনি আরও বলেন, ‘উৎসাহব্যঞ্জক খবর হচ্ছে, আমরা এখন একটি নতুন ছাত্র আন্দোলন পেয়েছি, যা ছাত্ররাজনীতির ভবিষ্যৎকে পুনর্গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।’