যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন গাজা থেকে মুক্তিপ্রাপ্ত ৫০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক। সেই সঙ্গে চুক্তির পরবর্তী ধাপের অধীনে ফিলিস্তিনি ভূখণ্ডে এখনো আটকে থাকাদের মুক্তি নিশ্চিত করতে বলা হয়েছে।
আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুসারে, ৫৬ জন মুক্তিপ্রাপ্ত বন্দীর একটি দল ইনস্টাগ্রামে নেতানিয়াহুর প্রতি একটি চিঠি পোস্ট করেছেন।
চিঠিতে বলা হয়, 'আমরা যারা এই আগুনের অভিজ্ঞতা অর্জন করেছি, তারা জানি যুদ্ধে ফিরে যাওয়া তাদের জন্য জীবনের জন্য হুমকিস্বরূপ, যারা এখনো বেঁচে আছে। একটি কৌশলে চুক্তিটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করুন।'
চিঠিতে সই করা ইসরায়েলিদের মধ্যে ছিলেন ইয়ার্ডেন বিবাস, যার স্ত্রী এবং দুই ছোট ছেলে গাজায় আটক থাকাকালীন মারা যায়।
গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপটি ১ মার্চ শেষ হয়। ছয় সপ্তাহের আপেক্ষিক শান্তির পর উক্তির দ্বিতীয় ধাপ নিয়ে ফের উত্তেজনা দেখা যাচ্ছে।