চকরিয়ায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেলো এক নারীর 

কক্সবাজারের চকরিয়ায় তামাক চুল্লিতে আগুন দেওয়ার সময় বন্যহাতির আক্রমণে জান্নাত আরা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।  

শনিবার (৮ মার্চ) ভোররাতে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর এলেকায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাত আরা ওই এলাকার ফজল করিমের স্ত্রী।

সাবেক চেয়ারম্যান আজিমুল হক আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গভীর রাতে (৩ টার দিকে) বাড়ির অদূরে তামাক চুল্লিতে লাকড়ি দিয়ে আগুন পরিচালনা করার সময় অতর্কিত একটি বন্যহাতি এসে জান্নাত আরাকে শুঁড় দিয়ে আছড়ে পা দিয়ে পিষ্ট করে। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।   

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী বন রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন বলেন, বন্যহাতির আক্রমণে সুরাজপুর ইউনিয়নে এক নারীর মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।