জেলার কিশোরীগঞ্জ উপজেলার গাড়গ্রাম ইউনিয়নের শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় একই এলাকার কলেজ ছাত্র পায়েল মিয়াকে (১৮) পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা সদর আধুনিক হাসপাতালে ধর্ষণের শিকার মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়। এতে ধর্ষণের আলামত মিলেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার রাতে পায়েল মিয়া স্কুলছাত্রীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। এতে স্কুলছাত্রী চিৎকার করলে গ্রামবাসী ছুটে এসে পায়েলকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পায়েলকে গ্রেফতার করে।
আরও পড়ুন: চৌহালীর চরাঞ্চল জুড়ে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ
কিশোরীগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ জানান এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
ইত্তেফাক/নূহু