ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু শুক্রবার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে শুরু হবে। অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় কাউন্টারে কোনো লোক থাকবে না। টানা ৭ দিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম।

এর আগে, গত বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছিলেন, এবার ঈদ উপলক্ষে মোট ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। আর ঈদ যাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে।
 
ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে। তবে কয়টি বিশেষ ট্রেন চলবে, তা এখনও চূড়ান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।