রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ধান ভানলেন জাতিসংঘ মহাসচিব!

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার সময় ধান ভানলেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর একটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারে পৌঁছান। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান।

484049365_1440582186916020_2218926528436331169_n

বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক‍্যাম্প পরিদর্শন করেছেন। ক্যাম্পে তিনি রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গাদের সংস্কৃতির সঙ্গে জড়িত বিভিন্ন সাংস্কৃতিক পণ্য পরিদর্শন করেন। এ সময় জাতিসংঘ মহাসচিবকে রোহিঙ্গা ঐতিহ্যের ধারক ‘ধান ডলনি’ চালনা করতে দেখা যায়। ধান ডলনি রোহিঙ্গারা ধান ভানার কাজে ব্যবহার করে থাকে।

482852292_2051219552020760_3038231539684759174_n

কক্সবাজারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে। পরিদর্শন শেষে ড. মুহাম্মদ ইউনূস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।

481618603_1663322860951119_3910269159750028754_n

ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে ঢাকায় ফিরবেন। এর আগে, সকালে ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন আন্তোনিও গুতেরেস।