ম্যাচ ভেন্যুতে অনুশীলন করছে ভারত, ঢুকতে দেয়নি আমেরকে  

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশ। খেলা হবে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। এই মাঠে গত ১০ দিন ধরে অনুশীলন করছে ভারত। বাংলাদেশ দল যখন নেহু বিশ্ববিদ্যালয়ের মাঠে থেকে অনুশীলন করে বেরিয়ে যাচ্ছিল। কাছেই দেখা যায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ফ্লাড লাইটে অনুশীলন করছে ভারত। 

বাংলাদেশ দলের ম্যানেজার সেখানে ভেন্যুর কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তারা মাঠে প্রবেশ করতে দেয়নি। অনুশীলন করার কথা জানালেও তারা বাংলাদেশের জন্য এখন অনুশীলন করতে দিতে পারবে না বলে জানিয়েছেন আমের খান।

তিনি বলেন, 'ভারত নিয়মিত অনুশীলন করছে। আর আমরা সেই সুযোগ পাচ্ছি না। আমাকে ঢুকতেই দেওয়া হয়নি। মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। সেই ম্যাচের আগে মালদ্বীপকেও অনুশীলন করতে দেওয়া হয়নি।'