পাকিস্তানি অভিনেতার ‘চার বিয়ে’ বিতর্কে জড়িয়ে গেলেন মাহিরা খান

বহুবিবাহের কথা প্রচার করে বিপাকে পড়েছেন পাকিস্তানের তারকা অভিনেতা দানিশ তৈমুর। চার বার বিয়ে করেছেন অভিনেতা। তা নিয়ে গর্বের সুরে মন্তব্য করার পরেই কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এ বার সেই বিতর্কে নাম জড়াল একই দেশের সুপারস্টার অভিনেত্রী মাহিরা খানেরও।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক অনুষ্ঠানে দানিশ বহুবিবাহ নিয়ে মন্তব্য করেন, ‘আমি সদর্পে বলতে পারি, আমি চার বিয়ে করেছি। যদিও এই নিয়ে আমি সাধারণত জাহির করি না, সেটা আলাদা বিষয়। কিন্তু এই সম্মান আমাকে আল্লাহ দিয়েছেন। এই সম্মান আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না।’

পাকিস্তানের তারকা অভিনেতা দানিশ তৈমুর। ছবি: সংগৃহীত

এ সময় অভিনেতার পাশেই ছিলেন তার স্ত্রী আয়েজা খান, এবং দানিশের কথায় সম্মতিসূচক মাথা নাড়েন তিনি। আর এতেই ঘটে যতো বিপত্তি! স্ত্রীর এমন বহুবিবাহকে উৎসাহিত করার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া, বিতর্ক।

এবার সেই বিতর্কে নাম জড়াল পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানেরও। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া বলছে, দানিশের এই মন্তব্য নাকি ভালোভাবে নেননি অভিনেত্রী মাহিরা।

 স্ত্রী আয়েজা খানের সঙ্গে পাকিস্তানের তারকা অভিনেতা দানিশ তৈমুর। ছবি: সংগৃহীত

বিষয়টি খোলাসা করে বললে, দানিশের এমন মন্তব্যের পর অভিনেতার স্ত্রীর একটি ছবি প্রকাশ করা হয়। তাতে লেখা হয়, ‘তুমি যখন এভাবে (আকর্ষণীয়ভাবে) সাজবে, তখন তোমার মতো আরও তিনজনকে তোমার স্বামী চাইবে!’ আর সেই মিমস এ প্রতিক্রিয়া জানান মাহিরা। আর তা নেটিজেনদের নজরে আসতেই নানা চর্চার সৃষ্টি।

পাকিস্তানী অভিনেত্রী মাহিরা খান। ছবি: সংগৃহীত

দানিশের স্ত্রী আয়েজা খান একজন অভিনেত্রী। এর আগে স্ত্রী প্রসঙ্গে দানিশ বলেছিলেন, ‘আমি এখনও আয়েজাকেই ভালোবাসি ও সম্মান করি। তাই বাকি জীবনটা তার সঙ্গেই কাটাতে চাই।’

প্রসঙ্গত, ‘রেহাই’, ‘অব দেখ খুদা কেয়া করতা হ্যায়’, ‘দিওয়ানগি’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন দানিশ। ২০১৪ সালে আয়েজা খানকে বিয়ে করেন তিনি। বর্তমানে তারা এক পুত্রসন্তান ও এক কন্যাসন্তানের বাবা-মা।

অন্যদিকে, শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছে মাহিরাকে।