আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে ১১৪ নিয়োগ

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর। এবারের প্রক্রিয়ায় ৭ পদে সর্বমোট ১১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা চাইলে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে পারেন উল্লিখিত পদগুলোতে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামী ১০ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত। বিস্তারিত লিখেছেন মাহবুব শরীফ

 

আমদানি ও রপ্তানি প্রধান দপ্তরে রাজস্বখাতে সরাসরি লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রকৃত বাংলাদেশিদেরকে উল্লিখিত পদগুলোতে আবেদন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে www.ccie.gov.bd ঠিকানায় ।

 

আবেদনের পদসমূহ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এবারের প্রক্রিয়ায় সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৭ জন, উচ্চমান সহকারী পদে ১৭ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৩৫ জন, ড্রাইভার পদে ২ জন, অফিস সহায়ক পদে ৫৩ জনসহ সর্বমোট ১১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

আবেদনের যোগ্যতা

উল্লিখিত পদগুলোতে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের প্রকাশিত বিজ্ঞপ্তিটির শর্তনানুযায়ী তা করতে হবে।এজন্য বিজ্ঞপ্তিটি ভাল করে দেখে নেয়া উচিত। বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের এইচএসসি পাস হতে হবে। তবে এই পদে আবেদনকারীদের কম্পিউটার টাইপিং ও সাঁটলিপিতে গতি থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিন্ম ৮০ শব্দ ও বাংলায় সর্বনিন্ম ৫০ শব্দ। এছাড়াও মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিন্ম ৩০ ও বাংলায় সর্বনিন্ম ২৫ শব্দ। উচ্চমান সহকারী পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন হবে এইচএসসি বা সমমানের সনদ। এই পদের প্রার্থীদের কম্পিউটার টাইপিং ও সাঁটলিপিতে গতি থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিন্ম ৮০ শব্দ ও বাংলায় সর্বনিন্ম ৫০ শব্দ। এছাড়াও মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিন্ম ৩০ ও বাংলায় সর্বনিন্ম ২৫ শব্দ। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেব চাওয়া হয়েছে এইচএসসি পাস সনদ।  এ ছাড়াও প্রার্থীদের কম্পিউটার টাইপিং ও সাঁটলিপিতে গতি থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিন্ম ৭০ শব্দ ও বাংলায় সর্বনিন্ম ৪৫ শব্দ। এছাড়াও মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিন্ম ৩০ ও বাংলায় সর্বনিন্ম ২৫ শব্দ। উচ্চমান সহকারী পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের এইচএসসি পাস হতে হবে। এই পদের প্রার্থীদের কম্পিউটার চালনায় পারদর্শীও হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের এইচএসসি পাস হলেই হবে। থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা ও মূদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিন্ম ২০ শব্দ ও বাংলায় সর্বনিন্ম ২০ শব্দ। ড্রাইভার পদে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের অষ্টম শ্রেণি পাসসহ ভারী ও হালকা যান চালানোর লাইসেন্স থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহায়ক পদে আবেদনের জন্য দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে।

 

বয়সসীমা

উল্লিখিত পদগুলোতে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ১ ডিসেম্বর, ২০১৮ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের ক্ষেত্রে ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের নাতী/নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। বয়স সংক্রান্ত বিষয়ে এফিডেভিড গ্রহণযোগ্য হবে না।

আবেদন পদ্ধতি

এই পদগুলোতে আবেদনের জন্য http://ccie.teletalk.com.bd এই ঠিকানায় প্রবেশ করে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে। টেলিটকের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ব্যক্তিগত অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা ও অন্যান্য পদের জন্য ১১২ টাকা এসএমএস করে পাঠাতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। পরীক্ষার সময়, তারিখ ও স্থান প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

বেতনসীমা ও সুযোগ সুবিধা

প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ের পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। চূড়ান্তভাবে নির্বাচিতরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাবেন। এ ক্ষেত্রে সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (পিএ) পদে নিয়োগপ্রাপ্তরা ১২ হাজার ৫শ’ থেকে ৩০ হাজার ২শ’ ৩০ টাকা। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগপ্রাপ্তরা ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩শ’ টাকা। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগপ্রাপ্তরা ১১ হাজার থেকে ২৬ হাজার ৫শ’ ৯০ টাকা। উচ্চমান সহকারী পদে নিয়োগপ্রাপ্তরা ১০ হাজার ২শ’ থেকে ২৪ হাজার ৬শ’ ৮০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গাড়িচালক পদে নিয়োগপ্রাপ্তরা ৯ হাজার ৩শ’ থেকে ২২ হাজার ৪শ’ ৯০ টাকা এবং অফিস সহায়ক নিয়োগপ্রাপ্তরা ৮ হাজার ২শ’ ৫০ থেকে ২০ হাজার ১০ টাকা হারে বেতন পাবেন। এ ছাড়া নিয়ম অনুযায়ী অন্য সুযোগ-সুবিধা পাবেন।

যে বিষয়ে পূর্বপ্রস্তুতি দরকার

বর্তমানে সকল সরকারি নিয়োগেই লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হয়ে থাকে। এবারের প্রক্রিয়াতেও এর ব্যতিক্রম না হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পদগুলোতে বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলন করলে ভালো ধারণা পাওয়া যাবে। মাধ্যমিক শ্রেণির বইগুলোও খুব কাজে দেবে। বেসিক নলেজ ভালো থাকতে হবে মনে রাখতে হবে যার বেসিক যত ভালো সে পরীক্ষায় তত ভালো করবে।

লিখিত কিংবা মৌখিক যে পরীক্ষাই নেয়া হোক এতে বাংলা ও ইংরেজির গুরুত্ব অন্যরকম। বাংলা ব্যাকরণ অংশের প্রবাদ প্রবচন, উপসর্গ, সন্ধি বিচ্ছেদ, সমার্থক শব্দ, বাংলা পরিভাষা, বাগধারা, পদ, সমোচ্চারিত শব্দ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, শুদ্ধ বানান, বচন, সমাস, কারক, বিভক্তিসহ নানা বিষয়ে প্রশ্ন। বিভিন্ন উপন্যাসের লেখকের নাম, বিভিন্ন গ্রন্থের নাম, বিভিন্ন উপন্যাসের চরিত্রের নাম, রচয়িতা, জন্ম মৃত্যুকালসহ উপন্যাস, নাটক ও সাহিত্যের অন্যান্য অংশ থেকে প্রশ্ন থাকে। রচনামূলক পরীক্ষায় সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে রচনা ও বাংলা থেকে ইংরেজি অনুবাদ থাকে।  ইংরেজির গ্রামার অংশে এমসিকিউ পরীক্ষায় গ্রামারের নানা বিষয়ে প্রশ্ন করা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির পাঠ্য ইংলিশ গ্রামার বইগুলো অনুশীলন করলে প্রস্তুতি বেশ ভালো হবে। এছাড়াও

অন্য বিষয়গুলোর মতো গণিতের প্রতিও নজর দেয়া প্রয়োজন। সব সময়েই নিচের ক্লাসের বইগুলো বেশি কাজে আসে।