স্মার্টফোন বাজারে ব্যবহারকারীরা শুধু স্মার্ট ডিজাইন আর শক্তিশালী পারফরমেন্সই নয়; তারা এমন ডিভাইস চান, যা একদিকে আধুনিক জীবনের চাহিদা পূরণ করতে পারবে, আবার অন্যদিকে চার্জের ক্ষেত্রেও দুশ্চিন্তামুক্ত রাখবে। ব্যবহারকারীর এই চাহিদার কথা বিবেচনা করেই অনার নিয়ে এসেছে এক্স৯সি স্মার্টফোন।
দুর্দান্ত পারফরমেন্স নিশ্চিত করতে ডিভাইসটিতে অনবদ্য ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা বাজারের অন্যান্য ফোন থেকে এ স্মার্টফোনটিকে আলাদা করেছে।
অনার এক্স৯সি গত বছরের নভেম্বরের মাঝামাঝি বৈশ্বিকভাবে উন্মোচন করা হয়। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে আলট্রা-লার্জ ৬,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অসাধারণ ব্যাটারি সক্ষমতার জন্য এটি ডিএক্সওমার্কের ব্যাটারি র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করেছে।
সিলিকন-কার্বন ব্যাটারির অনন্য ব্যবহার
অনার এক্স৯সি স্মার্টফোনটির ব্যাটারির অনবদ্য পারফরমেন্সের পেছনে সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তি রয়েছে। সাধারণ লিথিয়াম-আয়ন ব্যাটারির গ্রাফাইট অ্যানোডের পরিবর্তে সিলিকন-কার্বন ব্যাটারিতে সিলিকন অ্যানোড ব্যবহার করা হয়। ফলে, ব্যাটারির শক্তির ঘনত্ব অনেক বেড়ে যায়; যার মানে হচ্ছে এই ব্যাটারিগুলো একই জায়গায় অনেক বেশি শক্তি ধারণ করতে সক্ষম। এই প্রযুক্তি ব্যবহার করেই অনার এক্স৯সি ৬,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিকে মাত্র ১৮৯ গ্রাম ওজনের একটি পাতলা চ্যাসিতে স্থাপন করতে পেরেছে। সিলিকন-কার্বন ব্যাটারি সাধারণত অটোমোবাইল ইভি ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়। ২০২৩ সালে স্মার্টফোনের জন্য প্রথম সিলিকন-কার্বন ব্যাটারি নিয়ে আসে অনার, যা এই খাতে নতুন মাইলফলক স্থাপন করে।
টেকসই ও অতুলনীয় পারফরমেন্স
কেবল ব্যাটারির সক্ষমতাই নয়, অনার এক্স৯সি এর টেকসই ও অতুলনীয় পারফরমেন্সের ক্ষেত্রেও অনন্য। এর ব্যাটারি -৩০° সেলসিয়াস তাপমাত্রা থেকে ৫৫° সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত কাজ করতে সক্ষম। এমনকি, -৩০° সেলসিয়াস তাপমাত্রায় এটি ২০ ঘণ্টা অডিও কল করতে পারে; অন্যদিকে, ৫৫° সেলসিয়াস তাপমাত্রায় এটি ৩০ ঘণ্টা অডিও কল করতে সক্ষম; অর্থাৎ পরিবেশ যতো প্রতিকূল ও রুক্ষই হোক না কেন অনার স্মার্টফোনের পারফরমেন্সে কোনো ঘাটতি হবে না।
ফোনটির সুরক্ষা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে অনার এক্স৯সির ব্যাটারিতে আর্মর-লেভেল প্রোটেকটিভ কোটিং ব্যবহার করা হয়েছে। এই বিশেষ কোটিং অনার পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে কাজ করার মধ্য দিয়ে ব্যাটারির পজিটিভ ইলেকট্রোডকে সুরক্ষিত রাখে। কঠিন পরিস্থিতির ক্ষেত্রেও এই উদ্ভাবনী ডিজাইন পজিটিভ ও নেগেটিভ ইলেকট্রোডকে আলাদা করে, যা ব্যাটারিটির নিরাপত্তায় আরও একটি বাড়তি স্তর যুক্ত করে।
দ্রুত চার্জিং ও এআইয়ের সক্ষমতা
চার্জিংয়ের দিক থেকেও অনার এক্স৯সি স্মার্টফোন অনন্য; এতে ৬৬ ওয়াট চার্জার ব্যবহার করা হয়েছে, যা ডিভাইসটিকে ০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করতে মাত্র ৪২ মিনিট সময় নেয়। তবে, এর চেয়েও অনন্য হচ্ছে এই যে, মাত্র ৫ মিনিটের চার্জ ফোনটিকে ৭ ঘণ্টা অতিরিক্ত ব্যাটারি লাইফ প্রদান করে। বলা চলে, এর মাধ্যমে ব্যবহারকারী প্রতিকূল সময়েও ফোনের চার্জ নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকার সুযোগ পাবেন। স্মার্টফোনটিতে থাকা এআই সুপার পাওয়ার সেভিং মোড ব্যাটারি লাইফকে আরও বাড়িয়ে তোলে। ফলে, ব্যাটারির চার্জ মাত্র ২ শতাংশে নেমে গেলেও, এই মোডের মাধ্যমে ফোনটি দিয়ে আরও ৫০ মিনিট টানা কথা বলা সম্ভব। চার্জিং নিয়ে ব্যবহারকারীদের একদম ভাবনাহীন রাখতেই অনার এক্স৯সি ডিভাইসটি নিয়ে আসা হয়েছে।
আরও কিছু দারুণ ফিচার
অনার এক্স৯সি স্মার্টফোনে যে কেবল ব্যাটারির ওপরেই আলাদা গুরুত্ব দেয়া হয়েছে, তা নয়; বরং, আরও নানান দুর্দান্ত ফিচারে ঠাসা এই হ্যান্ডসেট। নিরবচ্ছিন্ন পারফরমেন্স নিশ্চিত করতে এতে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে এআই-সক্ষম অনবদ্য ক্যামেরা সেটআপ। ডিভাইসটির ১/১.৬৭ ইঞ্চির বৃহৎ সেন্সর ও ওআইএস (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সহ ১০৮ মেগাপিক্সেলের আলট্রা-সেন্সিং ক্যামেরা নিখুঁত ও ঝকঝকে ছবি তোলার নিশ্চয়তা দেয়। টাইটানিয়াম পার্পল, টাইটানিয়াম ব্ল্যাক ও জেড সায়ান – এই তিনটি অনন্য রঙে নিয়ে আসা ডিভাইসটির ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম মাত্র ৪৪,৯৯৯ টাকা।
অনার এক্স৯সি কেবল একটি স্মার্টফোন নয়; এটি এমন একটি যুগান্তকারী ডিভাইস যা ব্যাটারি প্রযুক্তি, পারফরমেন্স ও ব্যবহারকারী অভিজ্ঞতার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করে। এর সিলিকন-কার্বন ব্যাটারি, দীর্ঘস্থায়ী পারফরমেন্স ও দ্রুত চার্জিং সক্ষমতা এক্স৯সিকে এমন একটি ডিভাইসে পরিণত করেছে, যা ব্যবহারকারীদের জন্য অনবদ্য ব্যাটারির নিশ্চয়তা দেয়ার পাশাপাশি, তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।