‘বাংলাদেশে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অগ্রগতি এবং সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সিভিল বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অগ্রগতি এবং সম্ভাবনা’ শীর্ষক সেমিনার ২৯ নভেম্বর ২০১৮ তারিখ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম, উপ—উপাচার্য; মোরশেদা চৌধুরী, ট্রেজারার; এবং অধ্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী, প্রধান উপদেষ্টা, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরিফুল ইসলাম। এছাড়াও শফিকুর রহমান, সহকারী জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, ডেভেলপমেন্ট ডিসাইন কনসালটেন্ট, তার বক্তব্য প্রদান করেন। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয?ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস এম সিরাজী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, প্রক্টর, অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীদের প্রশ্নোত্তর ও আলোচনাপর্বের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।