উলিপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বন্যার পানিতে ডুবে সিমু নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উলিপুর পৌরসভার খাওনার দরগা গ্রামে এ ঘটনা  ঘটে। সিমা  পৌরসভার খাওনার দরগা গ্রামের  সাদেক মিয়ার কন্যা।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, পৌরসভার ওই গ্রামের সাদেক মিয়ার শিশু কন্যা সিমা খাতুন সবার অজান্তে বাড়ির উঠানের বন্যার পানিতে ডুবে যায়। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।