রাজধানীর শ্যাওড়ায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে চেক সাদা লুঙ্গি ও ফুলহাতা শার্ট ছিল।
আরো পড়ুন : সুনামগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
বিমানবন্দর রেল-স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, সকালে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার সময় তিনি রেললাইন দিয়ে হাঁটছিলেন বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি