সংকটের মুখে উত্তর কোরিয়ার অর্থনীতি

উত্তর কোরিয়ার অর্থনীতি সংকটের মুখে            পড়তে যাচ্ছে। গত বছর দেশটির অর্থনীতি  প্রায় ৫ শতাংশ সংকুচিত হয়েছে। এর আগের বছরও অর্থনীতি সাড়ে ৩ শতাংশ হ্রাস পেয়েছিল। বিভিন্ন দেশের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়ায় কয়েক বছর ধরেই উত্তর কোরিয়ার বৈদেশিক বাণিজ্য কমছে। বিশেষ করে রপ্তানি আয় কমে যাওয়ায় দেশটির অর্থনীতি সংকটের মুখে পড়তে শুরু করেছে। উত্তর কোরিয়ার প্রধান রপ্তানি হয় চীনে। সম্প্রতি চীনেও তাদের রপ্তানি কমেছে।