নান্দাইলে ৩ সহস্রাধিক দুস্থদের ঈদ উপহার দিলেন বিএনপি নেতা মামুন 

ময়মনসিংহের নান্দাইলে তিন সহস্রাধিক অসহায়, গরিব ও দুস্থদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিন আবদুল মান্নান। 

সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নান্দাইলের ১৩টি ইউনিয়ন ও উপজেলা সদরে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। 

এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে রমজান মাসব্যাপী উপজেলার ১৩টি ইউনিয়নে ধারাবাহিকভাবে বিএনপি নেতাকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করেন মামুন।