রাশিয়ায় গমের ফসল ঘরে তুলছেন কৃষকরা। এই ভরা মৌসুমেও বিশ্বের প্রধান গম রপ্তানিকারক দেশটিতে এ খাদ্য শস্যটির দাম আগের তুলনায় বাড়ছে। গম উত্পাদনের দিক থেকে চতুর্থ এ দেশটিতে প্রতি টন গমের দাম এখন ১ ডলার বেড়েছে। একদিকে পরিবেশের প্রতিকূলতায় অন্যান্য অঞ্চলের গমের উত্পাদন হ্রাস এবং রাশিয়ান সরকারের নীতি সহায়তার কারণেই গমের দাম বাড়তি বলে মনে করছেন আন্তর্জাতিক গম বিশেষজ্ঞরা।
—নাঈমা সুলতানা