ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক

থাইল্যান্ডের ব্যাংককে ৬ষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী ডাশো শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ এপ্রিল) এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার 

বৈঠকে দুই সরকারপ্রধান স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিমসটেক সম্মেলনে আজ অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে বক্তব্য ছাড়াও তিনি আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। আজই তার দেশে ফেরার কথা রয়েছে।