সম্প্রতি রাজধানীর বেইলি রোডের বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটোরিয়ামে এ অনুষ্ঠিত হয়ে গেল 'ন্যাশনাল পিস কার্নিভাল ২০১৯'। তরুণদের নেতৃত্ব বিকাশের মাধ্যমে শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের লক্ষ্যে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় ও সম্প্রীতি প্রকল্পের আওতায় ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।
সেশন ভিত্তিক আলোচনার বিভিন্ন পর্যায়ে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারীদের করনীয়, শান্তি প্রতিষ্ঠায় চিন্তাধারার বিকাশ, কুইজ, মতবিনিময়, বিভিন্ন স্টলের মাধ্যমে শিক্ষার্থীরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কি করনীয় সে বিষয়ে তাদের চিন্তা ও মতামত প্রদান করে। এ আলোচনার বিভিন্ন পর্যায়ে উপস্থিত ছিলেন মাহমুদা আফরোজ লাকী, এডিশনাল ডেপুটি কমিশনার, বাংলাদেশ পুলিশ, নাসিমা আক্তার জলি, ডিরেক্টর দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, সুরাইয়া সিদ্দিকা, মার্কেটিং হেড ইগলু আইসক্রিম, নাসিমা আক্তার নিশা, ফাউন্ডার উইমেন এন্ড ই কমার্স ফোরাম, আব্দুল্লাহ আল মামুন, ডিরেক্টর সেভ দ্যা চিলড্রেন, মানুষের জন্য ফাউন্ডেশন এর প্রোগ্রাম ম্যানেজার শাহরিয়ার মান্নান, তরুণ উদ্যোক্তা মোহাম্মদ খান, স্মার্ট টেকনলোজিস লিমিটেড এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মিরশাদ হোসেনসহ আরও অনেকে।
বক্তারা নেতৃত্ব বিকাশের মাধ্যমে কিভাবে জাতি ধর্ম নির্বিশেষে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় নিজেদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সহিংস উগ্রবাদ প্রতিহত করতে পারে তা নিয়ে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের বক্তারা আরও বলেন, ভালো কিছু শেখার জন্য আগ্রহ থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন। এক্ষেত্রে সাফল্য অর্জনে দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি, সে সমস্যাগুলোর সমাধান কিভাবে খুঁজে বের করা যায় তা আমাদের খুঁজে বের করতে হবে। অন্যদিকে পুরুষতান্ত্রিক সমাজে নারীর ক্ষমতায়নের জন্য নারীদের অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকতে হয়। তাই কর্মক্ষেত্রে নারীদের সবসময় আত্মবিশ্বাসী থেকে স্বপ্ন দেখার পথ আকাশ ছোঁয়া হতে হবে। শিক্ষার্থীরা সঠিক নেতৃত্বের মাধ্যমে সহিংস উগ্রবাদ মুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের জন্য প্রতিযোগিতার মাধ্যমে সামাজিক সমস্যার টেকসই সমাধান এর জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রথম ৩ জন কে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশের বিপুল সংখ্যক তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। সামাজিক সম্প্রীতির মাধ্যমে বদলে যাওয়া তরুণদের স্বদিচ্ছা, আগ্রহ, সব ক্ষেত্রের শান্তিপূর্ণ সহাবস্থান, সঠিক দিক নির্দেশনা ইত্যাদির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আগত অতিথিরা ওয়াইসিবির এমন উদ্যোগ ও অংশগ্রহণ কারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। ওয়াইসিবির সভাপতি আরিফিন রহমান হিমেল অনুষ্ঠানের সহযোগী সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এরকম আরও উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস এর সভাপতি সৈয়দ আলমাস কবির, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ড সদস্য ড. ফারানাজ ফিরোজ, মানুষের জন্য ফাউন্ডেশন এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর খন্দকার রেজাউনুল করিম, সিমুড এর সিইও ড. জাহিদুর রশিদ সুমন, গ্রুপ কিউএ এর মানব সম্পদ বিভাগের প্রধান শহীদুল ইসলাম সহ কার্নিভাল চেয়ার মুজাহিদ আল বেরুনি সুজন, ডিরেক্টর, স্মার্ট টেকনোলজিস লিমিটেড।
ইত্তেফাক/জেডএইচডি