শহরের পারিবারিক দ্বন্দ্ব নিয়ে ‘ননসেন্স’

বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছে নতুন সিরিজ। শহরকেন্দ্রিক পারিবারের গল্পের এ সিরিজের নাম ‘ননসেন্স’। ছয় পর্বের এ সিরিজের নির্মাতা রাকেশ বসু। সিরিজটি মুক্তি উপলক্ষে শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ঢাকার শিল্পকলা একাডেমিতে একটি প্রেস শোর আয়োজন করা হয়। এতে অভিনয়শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

সিরিজের গল্প নিয়ে নির্মাতা রাকেশ বসু বলেন, ‘একই অ্যাপার্টমেন্টে থাকা দুটি ভিন্ন চিন্তাধারার পরিবারের গল্প নিয়ে এটি তৈরি। গল্পটি শুরু হয় মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তিকে ঘিরে, যিনি সবার মন জুগিয়ে চলতে পছন্দ করেন। হঠাৎ কোনো এক ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। কেন সেই দ্বন্দ্ব এবং কী সেই ঘটনা, সে গল্পই দেখা যাবে সিরিজে।’

490166741_3029163080583682_1730807116256691643_n

‘ননসেন্স’-এ অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, আইশা খান, শওকত শোভন, নাজিবা বাশার, মিলি বাশার, টনি মাইকেল গোমেজ প্রমুখ। বছরখানেক আগে ঢাকার বিভিন্ন স্থানে সিরিজটির দৃশ্যধারণের কাজ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক রাকেশ।

তিনি বলেন, ‘বঙ্গর জন্য এর আগে একক নাটক নির্মাণ করলেও এবারই প্রথম ওয়েব সিরিজ বানালাম। নাটকে তো অনেক বিষয় থাকে, যা আমরা দেখাতে পারি না। ওয়েব সিরিজে আমরা তা অনায়াসে তুলে ধরতে পারি। শহুরে দুটি পরিবারের নানান বিষয় স্যাটায়ার ওয়েতে তুলে ধরার চেষ্টা করেছি। রাজনৈতিক ব্যাপারেরও একটা প্রতিফলন এ সিরিজে পাওয়া যাবে। আশা করছি, গল্পটা দর্শকের পছন্দ হবে।’

এটা আমার প্রথম ওয়েব সিরিজ যেটার ডিরেকশনে ছিলেন রাকেশ বসু দাদা এবং বঙ্গোর মতো রেনাউন্ড একটি প্ল্যাটফর্মে যাচ্ছে, সেটার জন্য আমি কৃতজ্ঞ!

boishakh (1)

ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজে অভিনয় করতে পেরে অভিনেতা শওকত শোভন বলেন, ‘আমার জীবনে আমি কখনোই রাজনৈতিক কোনো কিছুর সাথে যুক্ত ছিলাম না! কিন্তু এই গল্পে আমাকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনারা দেখতে পাবেন! কঠিন ছিল, কিন্তু ডিরেক্টর আর পুরো টিমের সাপোর্টে আমি কাজটা করতে পেরেছি! এখন বাকি কথা আমার অডিয়েন্স ফিডব্যাক দেবেন — আমি আসলেই কেমন করেছি। আমি চাই আমার ভালো-মন্দ দুটোই আপনারা আমাকে জানাবেন। কোথাও ভুল হলে সেটাও বলবেন, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো।’