‘ইস্টার’ উপলক্ষে একদিনের সামরিক অভিযান বন্ধের ঘোষণা পুতিনের

খ্রিষ্ট ধর্মীয় উৎসব 'ইস্টার' উপলক্ষে ইউক্রেনে ২৪ ঘণ্টা 'সব সামরিক অভিযান' বন্ধের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (১৯ এপ্রিল) ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ান নেতা বলেছেন : মানবিক বিবেচনার ভিত্তিতে, আজ শনিবার মস্কো সময় সন্ধ্যা ৬টা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত রাশিয়ান পক্ষ ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করছে। আমি এই সময়ের জন্য সমস্ত সামরিক পদক্ষেপ বন্ধ রাখার নির্দেশ দিচ্ছি।

মস্কো বলেছে, তারাও আশা করে ইউক্রেন 'আমাদের উদাহরণ অনুসরণ করবে'। তবে কিয়েভ এখনো তাদের প্রতিক্রিয়া জানায়নি।

বিবৃতিতে পুতিন আরও বলেছেন, আমাদের সৈন্যদের শত্রুর যুদ্ধবিরতি লঙ্ঘন, উস্কানি এবং যে কোনো আক্রমণাত্মক কর্মকাণ্ড প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে।

সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির আশা ক্ষীণ হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে, শিগগিরই চুক্তিতে সম্মত না হলে তারা শান্তি আলোচনা থেকে 'সরে যেতে' পারে।