ফরিদপুরে ট্রাক খাদে, ২ শ্রমিক নিহত

ফরিদপুরের শিবরামপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে আরো পাঁচজন।

আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, ঢাকা থেকে পিরোজপুরগামী ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় ট্রাকের মালামালের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ইত্তেফাক/এএম