জেলী আক্তার
পাত্র পক্ষ :ছেলে খুব স্মার্ট।
মেয়ে পক্ষ :যেমন?
পাত্র পক্ষ :শার্ট স্মার্ট টেইলার্সে তৈরি করে, প্যান্ট স্মার্ট বস্ত্রালয় থেকে কিনে আনে, ঘড়িতে স্মার্ট লেখা, সু স্মার্ট, হাতে স্মার্ট ফোন, চার-পাঁচটা স্মার্ট মেয়ে ফ্রেন্ড আছে ইত্যাদি ইত্যাদি।
মেয়ে পক্ষ :ও তাই নাকি! আমাদের মেয়েও খুব স্মার্ট।
ছেলেপক্ষ :যেমন?
মেয়েপক্ষ :মেয়ের হাতে স্মার্ট মেহেদি, পায়ে স্মার্ট মেহেদি, হাতে স্মার্ট ফোন, কথায় এক্সপার্ট তাতে আবার ভীষণ স্মার্ট, চার-পাঁচটা স্মার্ট ছেলে ফ্রেন্ড আছে ইত্যাদি ইত্যাদি।
পাত্র পক্ষ :ও তাহলে তো পারফেক্ট জুটি।
মেয়ে পক্ষ :হ্যাঁ, স্মার্ট জুটি।
কুড়িগ্রাম সরকারি কলেজ।