ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমে টাই হওয়ার পর সুপার ওভারের খেলাও টাই হয়। এই ম্যাচ নিয়ে সারাবিশ্বে যে অবস্থাই হোক, বাংলাদেশের অবস্থা বেশি উত্তেজনাময়। এবার সেটা জানাচ্ছেন সুদিপ্ত কুমার নাগ
এই ম্যাচের পর থেকে বাঙালিরা ভাগ্যের ওপর ভরসা করা আরো বাড়িয়ে দিয়েছে।
তুই বিসিএসের পড়াশোনা বাদ দিয়ে সারাদিন মোবাইলে গুঁতাগুঁতি করতেছিস কেন?
ভাগ্যে থাকলে এমনি বিসিএস হবে। ইংল্যান্ড যেভাবে এবার ফাইনলা ম্যাচ জিতল, ভাগ্যে থাকলে ঠিক সেভাবে বিসিএস ক্যাডারও হওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ফাইনাল ম্যাচ থেকে শিক্ষা নিয়েছে যে, পরীক্ষায় যুগ্মভাবে প্রথম হলেই প্রথম হওয়া যায় না।
স্যার, আমি আর আরিফ দুজনেই সিজিপিএ ৩.৯ পাইছি, কিন্তু আরিফকে ফার্স্ট বানানো হলো কেন?
তোমাদের দুজনের সিজিপিএ সমান হলেও আরিফের গার্লফ্রেন্ড আছে কিন্তু তোমার নাই। এজন্য আরিফকে প্রথম স্থান দেওয়া হয়েছে।
ইংল্যান্ড বিশ্বকাপ জিতলেও ফেসবুক স্ট্যাটাসের দিক থেকে বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে।
ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছে, কিন্তু ইংল্যান্ডের বেশিরভাগ জনগণ স্ট্যাটাস দেয়নি। এরকম কেন হলো?
কারণ বাংলাদেশিরা তাদের হয়ে এত পরিমাণ স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করেছে যে, ইংল্যান্ডের জনগণের আর ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কোনো দরকার হয়নি।
বাংলাদেশের জনগণ এই বিশ্বকাপ নিয়ে যতটা অংক করেছিল, তা পৃথিবীর অন্য কোনো দেশ করেনি।
দোস্ত, ইংল্যান্ড তো কাপ নিল। তা নিউজিল্যান্ডের সাথে গণিতের সমীকরণ দিয়ে তুই কার তুলনা করবি?