বিশ্বকাপ ইস্যু ও অন্যান্য...

 

লেখা মুহাম্মাদ শরিফুজ্জামান বাপ্পি

আঁকা রবিউল ইসলাম সুমন

মূল খেলাটা টাই হলো, সুপার ওভারও টাই হলো, কিন্তু কর্তৃপক্ষ ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করল! বুঝলাম না বিষয়টা?

এখন আর এসব বুঝে লাভ নাই। আসেন পদ্মা সেতু করতে কতটি মাথা লাগতে পারে, সেই হিসাব করি।

আপনি বলতে চাচ্ছেন, ব্রিজ বানাতে অনেক মাথা লাগে?

অবশ্যই লাগে। নির্মাণশ্রমিক আর প্রকৌশলীদের যদি মাথা না থাকত, ভেবে দেখুন তো, কী অবস্থা হতো!

৬০০ প্লাস রান আর ১১টা উইকেট পেয়েও সাকিব ‘ম্যান অব দ্য ম্যাচ’ হলো না কেন?

এতে বিরোধীদলের ষড়যন্ত্র থাকতে পারে। তদন্ত করতে হবে।

এতদিন ঢাকাবাসী বৃষ্টি চাইত, এখন রোদ চাইতেছে। কিয়েক্টা অবস্থা!

একেই বলে ঠেলার নাম বাবাজি!

মফিজ, শুনছস নাকি, গ্যাসের দাম নাকি বাড়ছে?

তাতে আমাদের কী! আমরা তো চুলোয় রান্না করি।