সবুজ আহমেদ
v আগামীকাল ভোরে ঘুম থেকে উঠেই পড়তে বসব।
v বইটা ব্যাগে রাখা, বের করা দরকার নাই, আগামীকাল ক্লাস আছে।
v সিআর দুপুরের ক্লাসটা বন্ধ করা যায় না?
v স্যার, আগামীকাল ক্লাসটা নিয়ে নিলেই তো হয়।
v আগামীকাল মিড, এখন আর পড়ব না, সেমিস্টারে কোপাইয়া দিমু।
v আগামীকাল সেমিস্টার ফাইনাল পরীক্ষা আজকে কি পড়ব? যা পারি তা দেব, এখন পড়লে সবকিছু গুলিয়ে যাবে।
v এটা ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার! আগামীকাল থেকে সারাদিন পড়াশোনা করব, সেকেন্ড সেমিস্টারে ফাস্ট ঠেকায় কে?
v আজকে কোথাও ঘুরে আসি, আগামীকাল থেকে নিয়মিত ক্লাস করব।
v এখনো বিবিএ শেষ করতে এক বছর বাকি। এত প্যারা নেওয়ার কী আছে? বাকি এক বছরেই সব শেষ করে ফেলব।
v আগামীকাল একটা রুটিন তৈরি করব।
v মাস দুই হলো বিবিএ শেষ করলাম, টেনশন করার কী আছে? আগামীকাল দেখা যাক, ব্যবসা না চাকরি কোনটা ভালো হবে।
v মারাত্মক অসুস্থ! তাতে কী হয়েছে, আগামীকাল ভাবা যাক কোন ডাক্তারের কাছে যাওয়া যায়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।