শিপন আহমেদ হিমেল
[ ‘বাংলাদেশে রিকশায় চড়ে যে আনন্দ পাওয়া যায়, ইউরোপ-আমেরিকায় দামি দামি পাজেরোতে চড়েও সেই আনন্দ পাওয়া যায় না!’ বাণীতে রিকশা মন্ত্রী।
[ ‘ঢাকা শহরে যানজটের একমাত্র কারণ এই রিকশা!’ বাণীতে সরকারি দল।
[ ‘রিকশা ছাড়া বাংলাদেশ অচল!’ বাণীতে বিরোধী দল।
[ ‘প্রয়োজনে আমি রিকশা চলাব, তবুও এই অবৈধ কাজ করব না!’ বাণীতে বাংলা ছবির নায়ক
[ ‘আমার মেয়েকে প্রয়োজনে একটা রিকশা চালকের সাথে বিয়ে দেব। তবুও তোর মতো একটা লম্পট ছেলের সাথে কখনো বিয়ে দেব না!’ বাণীতে হিরোইনের মা।
[ ‘তোমাকে বিয়ে না করে যদি একটা রিকশাওয়ালাকেও বিয়ে করতাম তাহলেও জীবনে অনেক সুখী হতাম!’ বাণীতে ঝগড়াটে বউ।
[ ‘গার্লফ্রেন্ডকে নিয়ে রিকশায় ঘুরতে যে রোমান্টিকতা আসে, হেলিকপ্টার দিয়ে ঘুরলেও সে রোমান্টিকতা আসবে না!’ বাণীতে প্রেম গবেষক।
[ ‘বউ আইজ তরে রিকশায় বসাইয়া সারা ঢাহা শহর ঘুরাইয়া দেহামু!’ বাণীতে আবুল।
[ ‘আজ সিঙ্গেল বলে রিকশার বাম পাশের সিটটা খালি!’ বাণীতে সিঙ্গেল পোলা।
[ ‘এই খালি, এদিকে এসো!’ বাণীতে সুশীল সমাজ।
[ ‘এই মাম্মা! সামনে যাবে?’ বাণীতে ডিজিটাল পোলাপান।
[ ‘আফা, কই যাইবেন!’ বাণীতে রিকশাচালক।
জগন্নাথকান্দি, কুমিল্লা।