ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাজধানীর পোস্তগোলা থেকে আওয়ামী লীগের কৃষিবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শেখ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় মুহাম্মদ তালেবুর রহমান জানান, আওয়ামী লীগের কৃষিবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শেখ হাবিবুর রহমানকে রাজধানীর পোস্তগোলা থেকে গ্রেপ্তার করেছে ডিবি।