বিশ্বজুড়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী প্রতিষ্ঠান ‘দ্য লিটন জিম’ এখন বাংলাদেশে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকার ধানমন্ডিতে অবস্থিত সীমান্ত সম্ভারের লেভেল ৫-এ এ আন্তর্জাতিক ব্র্যান্ডের বাংলাদেশের প্রথম শাখার উদ্বোধন করা হয়।
১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বেলভিউতে রোবিন ওয়েসের হাত ধরে যাত্রা শুরু করে ‘দ্য লিটন জিম’। বর্তমানে এটি ৩১টিরও বেশি দেশে প্রায় ৪০০টি শাখা পরিচালনা করছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ভারত, শ্রীলংকা এবং এখন বাংলাদেশ।
বাংলাদেশ, ভারত ও শ্রীলংকায় ‘দ্য লিটন জিম’-এর মাস্টার ফ্র্যাঞ্চাইজি অধিকারী প্রতিষ্ঠান Sport Focus Investments Pvt. Ltd., যারা এই অঞ্চলে ব্র্যান্ডটির সম্প্রসারণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে। দ্য লিটন জিম-এর অনন্য ‘Three-Dimensional Learning’ পদ্ধতি শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক দক্ষতা উন্নয়নে সহায়তা করে। এর মধ্যে রয়েছে ‘Get Moving’ (শারীরিক দক্ষতা), ‘Brain Boost’ (মানসিক বিকাশ) এবং ‘Citizen Kid’ (সামাজিক ও নেতৃত্বগুণ)।
ঢাকার নতুন শাখায় ৪ মাস থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য জিমন্যাস্টিকস, নাচ, ক্যাম্প, জন্মদিনের পার্টি এবং ‘Parent Survival Night’ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
শিশুদের জন্য বিশেষজ্ঞ-নির্মিত প্রোগ্রামের মাধ্যমে তাদের স্কিল, শক্তি ও সমন্বয় ক্ষমতা উন্নয়নের পাশাপাশি আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা গড়ে তোলা হবে। প্রতিটি সেশনেই থাকবে মজাদার ও আকর্ষণীয় কার্যক্রম— টাম্বলিং থেকে টিমওয়ার্ক, সবকিছু। এছাড়া, এটি একটি সম্পূর্ণ নিরাপদ, প্রতিযোগিতাহীন ও যত্নশীল পরিবেশে পরিচালিত হবে, যেখানে শিশুরা নিশ্চিন্তে আনন্দ করতে পারবে ও শারীরিক-মানসিকভাবে বিকশিত হতে পারবে।