ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ওয়াহিদুজ্জামান নামে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কুমিল্লা সেনানিবাসে কর্পোরাল পদে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, সেনাবাহিনীর কর্পোরাল ওয়াহিদুজ্জামান শনিবার মোটরসাইকেলযোগে কুমিল্লা অভিমুখে যাচ্ছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে তিনি কুমিল্লা সদর দক্ষিণ সুয়াগাজি রাহাত পেট্রোল পাম্পের নিকট পৌঁছুলে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও কুমিল্লা সেনানিবাস থেকে সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
আরো পড়ুন: প্রিয়া সাহার অভিযোগ ‘ভয়ঙ্কর মিথ্যাচার’ : পররাষ্ট্র মন্ত্রণালয়
ময়নামতি হাইওয়ে পুলিশের এসআই মহিউদ্দিন জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করে আই প্রক্রিয়া শেষে রাতেই তার লাশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হবে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে অপর একটি সূত্রে জানা গেছে, নিহতের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়।
ইত্তেফাক/এমআই