ঢাবিতে নিজ পিস্তলের গুলিতে বিদ্ধ হলেন ছাত্রলীগ ক্যাডার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের পিস্তলের গুলিতে বিদ্ধ হলেন এক ছাত্রলীগ ক্যাডার। শনিবার (২০ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম মেশকাত(২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের শিক্ষার্থী। ঘটনার পর তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ ইঞ্জিনে ডিম-সহ পাখির বাসা, দেড় মাস গাড়ি চালালেন না চালক

তার ডান পায়ের উরুতে গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালের ওয়ার্ডে ভর্তি আছেন। এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

ইত্তেফাক/টিএস