স্কুল শেষে গোমতি নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল উর্মি ত্রিপুরা (১০) নামে এক মেধাবী শিক্ষার্থীর। শনিবার বিকাল সাড়ে চারটার দিকে মাটিরাঙ্গার গোমতি বি কে উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত উর্মি ত্রিপুরা গোমতির সুমন ত্রিপুরার মেয়ে। সে ভবানীচরণ রোয়াজাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, শনিবার স্কুল ছুটির পর বাড়ির পাশে গোমতি নদীতে গোসল করতে গেলে পানির স্রোতে তলিয়ে যায় উর্মি ত্রিপুরা। এসময় নদীর পাড়ে বসে থাকা মা নদীতে ঝাঁপিয়ে পড়েন মেয়েকে বাঁচাতে। ২০ মিনিট খোঁজাখুজির পর মেয়ের মৃতদেহ খুঁজে পান তিনি।
গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন বলেন, গোসল করতে গিয়ে মায়ের চোখের সামনেই নদীতে ডুবে মেধাবী শিক্ষার্থী উর্মি ত্রিপুরা মারা যায়। তার এ অকাল মৃত্যুতে সহপাঠি-শিক্ষার্থীসহ তাদের বাড়িতে শোকের মাতম চলছে।
ইত্তেফাক/এমআই