সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

নীলফামারী সৈয়দপুরের সড়ক দুঘটনায় মকবুল হোসেন (৫৬) নামে এক পথচারী নিহত হয়েছে। শনিবার রাত ১১টার দিকে সৈয়দপুরের শহীদ তুলশীরাম সড়কের সিদ্দিক মিলের সামনে এ দুঘটনা ঘটে।  মকবুল হোসেনের বাড়ি সৈয়দপুর শহরের মণ্ডল পাড়ায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুরগামী একটি অ্যাম্বুলেন্স ওই স্থানে পথচারী মকবুল হোসেনকে ধাক্কা দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

আরো পড়ুন : যেভাবে চীনের দুই দ্বীপের মশা নির্মূল হলো

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/ইউবি