আড়াইহাজারে ছেলেধরা সন্দেহে (৬৫) বছর বয়সের এক বৃদ্ধা মহিলাকে পিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার সদর পৌরসভার মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সকালে ওই মহিলাকে উপজেলা পরিষদ মসজিদের আশপাশে ঘুরতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তাকে পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়।
ওসি বলেন, মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম, সে একজন মানসিক প্রতিবন্ধী। ভিক্ষা করতে ওই এলাকায় গিয়ে ছিল। মহিলার নাম রাবেয়া বেগম। গোপালদী পৌর সভার মোল্লার চর গ্রামে তার বাড়ি।
এদিকে ছেলেধরা গুজবে কান না দেওয়ার জন্য আড়াইহাজার থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন গ্রামে মাইকিং করে জনগণকে সচেতন করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ