সেনবাগে আওয়ামী লীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং মধ্যম মোহাম্মদপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেন ডিস বেলাল (৬০) ও ওয়ার্ড সাধারণ সম্পাদক জয়নাল আবদিন বাবুলের ভাগিনা আজিজুল হক ইমন (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সেনবাগ থানা পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে তাদেরকে মধ্যম মোহাম্মদপুরের গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান ইত্তেফাককে বলেন, উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং মধ্যম মোহাম্মদপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেন ডিস বেলালকে বিস্ফোরক ও অস্ত্র আইনের একটি মামলায় এবং ও আজিজুল হক ইমনকে প্রাথমিকভাবে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরের পর নোয়াখালীর বিচারিক আদালতের পাঠানো হয়েছে।