চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে চাইনিজ রাইফেল, দেশীয় অস্ত্র, গুলি ও হাতবোমা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার বলাখাল এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বলাখাল থেকে ৭ দশমিক ৬২ মি.মি. চাইনিজ রাইফেল (যা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে চুরি হয়েছিল), একটি দেশীয়ভাবে তৈরি রাইফেল, একটি রাইফেলের গুলি এবং একটি দেশীয় তৈরি হাতবোমা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।