ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় লুট হওয়া পুলিশের একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সাড়ে ৩টার দিকে উপজেলার মাঝিরঘাট থানারপাড় এলাকায় বেতবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠের বালু থেকে শর্টগানটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়া জানায়, বিকেলে বেতবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠের কোনায় বালু টিবির উপরে একটি শর্টগানটি পড়ে ছিল। এসময় স্থানীয়রা এটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। শর্টগানটির গায়ে বাংলাদেশ পুলিশ (বিপি) লেখা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, শর্টগানটি দেশের অন্য কোনও থানা বা অন্য কোনও স্থান থেকে লুট করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করেছি। যেখান থেকে শর্টগানটি লুট হয়েছিল, সেখানেই ফেরত পাঠানো হবে।