ঝড়ের তাণ্ডবে ২০ ঘণ্টা ধরে বিদুৎ বিচ্ছিন্ন রাণীশংকৈল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ও আশপাশের এলাায় কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। 

সোমবার (১৯ মে) বেলা আড়াইটা দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়নি। এর আগে রোববার বিকেল ৫টার দিকে কালবৈশাখী ঝড়ে বয়ে যায় ওই এলাকায়। এ সময় টানা ৪০ মিনিট পর্যন্ত ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয় বলে জানান স্থানীয়রা। 

ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন গ্রামে ঘরবাড়ি ভেঙে পড়ে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয় বলে জানা গেছে। পাশাপাশি ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ও তার ছিঁড়ে পড়ে বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) এনামুল হক বলেন, এই ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এবং তার ছিঁড়ে গেছে। তাই বিদ্যুৎ সরবরাহ সচল করা সম্ভব হয়নি। লাইন মেরামতের কাজ চলছে। আশা করছি বিকেল ৪টার দিকে বিদ্যুৎ সংযোগ সচল করা সম্ভব হবে।

এদিকে উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম বলেন, ঝড়-বৃষ্টিতে উপজেলার ৫৩ হেক্টর বোরো ধান, ৪৫ হেক্টর ভুট্টা, ১২ হেক্টর শাকসবজি ও ৫ হেক্টর মরিচ ক্ষেত আক্রান্ত হয়েছে। এতে কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।