ইউআইইউ ফার্মেসি বিভাগীয় প্রধানের ওডব্লিউএসডি ফেলোশিপ অর্জন 

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ফার্মেসি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. তাহমিনা ফয়েজ আন্তর্জাতিক গবেষণায় এক অনন্য সাফল্যের জন্য অর্গানাইজেশন ফর উইমেন ইন সায়েন্স ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড (ওডব্লিউএসডি) ফেলোশিপ অর্জন করেছে।

উন্নয়নশীল দেশগুলোর উদীয়মান নারী গবেষকদের গবেষণাক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক নেটওয়ার্কে সংযুক্তি এবং বৈজ্ঞানিক নেতৃত্ব বিকাশে সহায়তা করার লক্ষ্যে অর্গানাইজেশন ফর উইমেন ইন সায়েন্স ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড প্রতি বছর প্রদান করে আর্লি ক্যারিয়ার ফেলোশিপ। ঙডঝউ ফেলোশিপ কর্মসূচিটি গেবাল সাউথ অঞ্চলে গবেষণার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা ও জ্ঞান বিনিময় শক্তিশালী করার উদ্দেশ্যে পরিচালিত হয়, যার পৃষ্ঠপোষকতায় রয়েছে কানাডার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার।

২০২৪ সালের আর্লি ক্যারিয়ার ফেলোশিপের জন্য বিশ্বব্যাপী নির্বাচিত ১৫ জন বিজ্ঞানীর মধ্যে তিনি বাংলাদেশ থেকে একজন নির্বাচিত হয়েছেন। তিনি জাপানের সুপরিচিত নাগোয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ক্ষত নিরাময়ে উদ্ভাবনী হাইড্রোজেল প্রযুক্তি নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।