ঢাকার সিএমএম আদালতে অসুস্থ আসামিরা পাবেন হুইল চেয়ার সুবিধা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) এখন থেকে অসুস্থ আসামিরা পাবেন হুইল চেয়ার সুবিধা। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টায় ঢাকার সিএমএম কোর্ট হাজতখানায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ৩টি হুইল চেয়ার প্রদান করেন।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক মানবাধিকার ও মৌলিক অধিকার সমুন্নত রাখতে হাজতে আসা বিভিন্ন অসুস্থ আসামিদের আদালতে উপস্থাপনের প্রক্রিয়া সহজীকরণে এসব হুইল চেয়ার বিশেষ ভূমিকা পালন করবে।

সিএমএইচ

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাত উল্লাহ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান, ডিএমপির এডিসি (অ্যাডমিন-প্রসিকিউশন) মাঈন উদ্দিন চৌধুরী, এসি (প্রসিকিউশন) মো. মালিক নাজমুল হায়দার, এসি (অ্যাডমিন-প্রসিকিউশন) সৈয়দ মো. শহীদুল ইসলামসহ প্রসিকিউশন বিভাগের সব পুলিশ সদস্য, বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।