সোশ্যাল মিডিয়া নিয়ে নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোশ্যাল মিডিয়ায় কোনো মার্কিনী কিংবা দেশটির কোনো কোম্পানির বিরুদ্ধে কিছু পোস্ট দিলে বা তাদের গ্রেপ্তারের দাবি জানালে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। খবর এনডিটিভি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার (২৮ মে) এক বিবৃতিতে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সুরক্ষিত বাকস্বাধীনতার জন্য আমেরিকান কোম্পানি এবং বিদেশে নাগরিকদের বিরুদ্ধে কথা বলা বিদেশি কর্মকর্তাদের উপর নতুন ভিসা বিধিনিষেধ আরোপ করবে যুক্তরাষ্ট্র। তিনি সতর্ক করে বলেন, যে মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলির দ্বারা আরো বেশি বিষয়বস্তু নিয়ন্ত্রণের দাবি অগ্রহণযোগ্য।
তিনি আরও বলেন, আমি একটি নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করছি যা মার্কিন যুক্তরাষ্ট্রে সুরক্ষিত মত প্রকাশের সেন্সরশিপের জন্য দায়ী বিদেশী নাগরিকদের উপর প্রযোজ্য হবে।